Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

চলমান কোটা সংস্কার আন্দোলনে সংঘাত ছড়িয়ে পড়ায় ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম মঙ্গলবার বিকালে এ তথ্য জানান।

গত দুই সপ্তাহ ধরে চলা কোটাবিরোধী আন্দোলন এখন সহিংস রূপ পেয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনে থাকা শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর আসছে।

এসব সংঘর্ষের মধ্যে চট্টগ্রামে ৩ জন এবং ঢাকা ও রংপুরে একজন করে মোট ৫ জনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.