Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

শুরুজেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট। নির্ধারিত সময়ের ২০ মিনিট পর রবিবার সকাল ৮টা৫৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ৪১৮ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের বিজি-১০১১ ফ্লাইটটি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে হজের ফ্লাইট উদ্বোধন করেন। এ সময় বিমান চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।

এছাড়া বিজি-৩০১১ দুপুর ২টা ৩৫ মিনিটে ৪১৯ জন, বিজি-৫০১১ রাত ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন এবং সিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৫১ হাজার জন হজ পালন করতে যাচ্ছেন।

 

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.