Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৩ , আহত ২

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢেউটিনবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ৩ জন নিহত এবং ২জন মারাত্মক আহত হয়েছেন। নিহতরা হলেন, রতন (৩৮), শাজাহান (৫০) ও রফিক (৫৫)।

গোড়াই মহাসড়ক থানার ওসি হুমায়ুন কবির জানান, ঢেউটিনবোঝাই একটি ট্রাক ঢাকার কেরানিগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে কমভাড়ায় ঢাকার জিনজিরা এলাকার ৩ কাপড় ব্যবসায়ী ওই ট্রাকে ওঠেন। কাপড় ব্যবসায়ীরা টাঙ্গাইলের করটিয়া হাটে যাচ্ছিলেন ঈদের ব্যবসার জন্য কাপড় কিনতে। মহাসড়কের মির্জাপুরের আছিমতলায় ট্রাকটি পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান। এ ঘটনায় আহত দুই ঢেউটিন ব্যবসায়ী মেরাজ ও মুক্তার আলমকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.