Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঢাকা থেকে পঞ্চগড়ে তাবলীগে এসে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু

পানিতে-ডুবে-মৃত্যুডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: ঢাকা থেকে তাবলীগ জামায়াতে এসে নদীর পানিতে ডুবে আদমজী ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র মেহেদী হাসান রাজু (১৫) এর মৃত্যু। শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা সদরের সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকায় সহপাঠীদের সঙ্গে চাওয়াই নদীতে গোসল করতে গিয়ে গভির পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। নিহত মেহেদী হাসান সেনা কর্মকর্তা মহসীন আলীর ছেলে। সে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী ছিলো। মেহেদীর মৃত্যুতে তার পরিবার সহপাঠী ও তাবলীগ জামায়াতে শোকের ছায়া নেমে এসেছে।
মেহেদীর সহপাঠী এম এইচ রিফাত রনী জানান, গত বুধবার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার কুমিল্লা মসজিদে সহপাঠীসহ তাবলীগ জামায়াতে আসে মেহেদী হাসান। শুক্রবার দুপুরে ১০ জন সহপাঠী মিলে পার্শ্ববর্তী চাওয়ইা নদীতে গোসল করতে যায় তারা। একপর্যায়ে নদীর একটি খাদে পড়ে তলিয়ে যেতে থাকে মেহেদি। তার সহপাঠী আশিক, সামী ও শাফী স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.