Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৮ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন এলাকায় মিছিল করা যাবে না – ডিএমপি

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি মামলার রায় ঘোষণার দিনে মামলার রায়কে ঘিরে ঢাকা মহানগর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে বা বসে কোন ধরনের মিছিল করা যাবে না। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার নগরীতে যানবাহন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আজ ডিএমপি’র পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।

এ সময় নগরীতে সকল প্রকার ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মামলার রায়কে কেন্দ্র করে ওইদিন ঢাকা মহানগরীতে কোন কোন ব্যক্তি বা গোষ্ঠী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের অপপ্রয়াস চালাতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.