Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঢাবিতে ভর্তি পরীক্ষা নিয়ে রায় বুধবার

ঢাকা  : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ নিয়ে করা রিট আবেদনের ওপর রায়ের দিন বুধবার ধার্য করেছেন আদালত। মঙ্গলবার উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত  বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৬ মার্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। একই সঙ্গে এই সিদ্ধান্ত পরিবর্তন করে কেন নতুন সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে হওয়া হয়।

মিনারা বেগম ও রুহুল আমিনসহ ভর্তিচ্ছুদের ২৬ জন অভিভাবক এই রিট আবেদনটি দায়ের করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সব্রত চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এফ এম মেজবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

Leave A Reply

Your email address will not be published.