Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঢাবির পাঁচ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে নৃ-বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র মো. ইসমাইল আহমেদ মুবিনকে তুচ্ছ কারণে মারধর করার ঘটনায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সহ-সভাপতিসহ সংগঠনটির পাঁচ নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম আমজাদ আলী জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিজয় একাত্তর হলে গত বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মৌখিকভাবে উপাচার্য এই অনুমোদন দিয়েছেন। লিখিতভাবে বহিষ্কারের কিছু প্রক্রিয়া বাকী আছে।

বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি ও ভাষা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আরিফুল ইসলাম আরিফ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের কাজী তানভীর আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের সামচিতা ব্রীজ প্রান্ত, আইন বিভাগের তৃতীয় বর্ষের আহসান হাবিব সজীব, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আবু ইউনুস।

গত বৃহস্পতিবার রাতে বিজয় একাত্তর হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফের সঙ্গে হলের ডিপার্টমেন্টাল স্টোরে ইসমাইল নামক এক সাধারণ শিক্ষার্থীর ধাক্কা লাগে। ধাক্কা লাগার কারনে হল ছাত্রলীগের নেতা-কর্মীরা আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে ওই শিক্ষার্থী বেধরক মারধর করে। ওই শিক্ষার্থীকে তিন ধাপে মারধর করে। প্রথমে স্টরে, তারপর লিফটের সামনে সর্বশেষ হলের মাঠে। পরে হলের সাধারণ শিক্ষার্থীরা এসে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

ঘটনার পরের দিন শুক্রবার হল প্রশাসন সিসি টিভির ফুটেজ দেখে মারধরকারীদের চিহ্নিত করে তাৎক্ষণিক হল থেকে সাময়িক বহিষ্কার করে এবং বহিষ্কার আদেশের অনুলিপি উপাচার্য, প্রক্টর ও স্ব স্ব বিভাগে প্রেরণ করা হয়। একাডেমীকভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যও হল প্রশাসন বিশ্ববিদ্যালয়ের কাছে চিঠি প্রেরণ করে।

Leave A Reply

Your email address will not be published.