Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢালিউডে সবচেয়ে দামি আইটেম গার্ল হ্যাপি!

নাজনীন আক্তার হ্যাপির। 111

বিনোদন ডেস্ক :  জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রুবেল হোসেনের সাথে প্রেমে জড়িয়ে নিজেকে করেছেন আলোচিত এবং সমালোচিত। সেই সুবাদে পাওয়া পরিচিতি বা জনপ্রিয়তার তুলনায় খুব বেশি কাজ নেই মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির।

তবে তার ভক্তদের জন্য দারুণ এক সুখবর অপেক্ষা করছে। সেটি হলো ঢালিউড কিং বলে খ্যাত শাকিব খানের বিপরীতে একটি আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন হ্যাপি। পাশাপাশি এই আইটেম গানের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ পারিশ্রামিক পাওয়া আইটেম কন্যা হিসেবেও নাম লিখালেন তিনি! অর্থাৎ দেশের হয়ে সবচেয় বেশি দামি আইটেম গার্ল এখন হ্যাপি।নাজনীন আক্তার হ্যাপির।

জানা গেছে, শফিক হাসানের ‘ধুমকেতু’ ছবিতে একটি গানে নাচবেন শাকিব ও হ্যাপি। শনিবার বিকেল থেকে ২নং ফ্লোরে গানটির শুটিং হবে, চলবে রবিবার পর্যন্ত।

এ প্রসঙ্গে হ্যাপি বলেলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি চলচ্চিত্রে অভিনয় করে প্রতিষ্ঠা পেতে চেয়েছি। দুই একটি ছবিতে অভিনয়ও করেছিলাম। কিন্তু ইচ্ছে ছিলো শাকিব খানের সাথে কাজ করার। এবার আইটেম গানে তার বিপরীতে কাজ করে সেই স্বপ্নটা কিছুটা হলেও পূরণ হচ্ছে। আশা করছি এই গানটি হবে বছরের সেরা আলোচিত ও জনপ্রিয় আইটেম গান।’

সর্বোচ্চ পারিশ্রমিকের ব্যাপারে হ্যাপি বলেন, ‘বর্তমানে শীর্ষ নায়িকারা একটা চলচ্চিত্রে যে টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আমি ধুমকেতু ছবির আইটেম গানের জন্য তা নিচ্ছি। এটা অবশ্যই ব্যতিক্রম কিছু। তবে শুধু পারিশ্রমিকই নয়, শাকিব ভাইয়ের সাথে কাজ করার সুযোগ ও বড় বাজেটের ছবি হওয়ায় কাজটি করতে রাজি হয়েছি।’

মুন্নী প্রোডকাশনের ব্যানারে নির্মিত ছবিটিতে আরও অভিনয় করেছেন পরীমনি, তানহা তাসনিয়া, শিমুল খান প্রমুখ। এদিকে হ্যাপি জানালেন আরো এক নতুন খবর। ঈদের পরপরই বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ছবিতে নায়িকা হিসেবে কাজ করবেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.