Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তথ্য দিয়ে সেবা নেওয়ার আহ্বান আইজিপির

স্টাফ রিপোর্টার :  জাকাত প্রদান বা অন্য যে কোনো বড় জনসমাবেশের তথ্য দিয়ে পুলিশের সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।  শুক্রবার বিকেলে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, বড় ধরনের কোনো অনুষ্ঠান আয়োজনের কমপক্ষে একদিন আগে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তথ্য প্রদানের সুযোগ রয়েছে। www.police.gov.bd/ এই ওয়েবসাইট থেকে যে কোনো জেলার পুলিশ সুপার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোন নম্বর অথবা ই-মেইল অ্যাড্রেস সংগ্রহ করে তথ্য প্রদান করা যেতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ আবহমানকাল থেকে রাতদিন জননিরাপত্তা সেবা দিয়ে আসছে। পুলিশকে তথ্য না দিয়ে কোন জনসমাবেশ করলে যদি মানুষের নিরাপত্তা ব্যাহত হয় তাহলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। মানুষের নিরাপত্তা রক্ষার জন্য প্রত্যেক ব্যক্তিরই দায়িত্ব রয়েছে। আপনার দেওয়া একটি তথ্য মানুষের জীবন বাঁচাতে সহায়ক হতে পারে। আবার নিরাপত্তা সংক্রান্ত একটি তথ্য গোপন করা হলে মানুষের জীবন বিপন্ন হতে পারে। সেজন্য তথ্য দিয়ে পুলিশি নিরাপত্তা সেবা গ্রহণের জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.