Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ

president-tsai

তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাই ইং-ওয়েন। আজ শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন তিনি।

খবরে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হওয়ার কিছু সময় পরই তার দল নতুন সরকারের দায়িত্ব গ্রহণ করে। সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তারই দলের লি চুয়ান।

এদিকে, নতুন প্রেসিডেন্ট ওয়ান চীনের সঙ্গে চলমান সম্পর্কের ধারাবাহিকতা রক্ষার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তবে চীনের প্রতিও তাইওয়ানের গণতন্ত্রে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি তাইওয়ানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী হিসেবে ৫৯ বছর বয়সী ওয়েন ৫৬.২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। খবর বিবিসির

Leave A Reply

Your email address will not be published.