Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তাইওয়ানে পার্কে আগুন লেগে আহত ৫০০

তাইওয়ানের রাজধানী তাপেইয়ের একটি বিনোদন পার্কে আগুন ও বিস্ফোরণে ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ফরমোজা ওয়াটার পার্কের মূল মঞ্চে এই দুর্ঘটনা ঘটে।
রবিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জনতার ভিড়ে একটি দাহ্য গুড়া বিস্ফোরিত হয়ে এই আগুনের ঘটনা ঘটে। শনিবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। এসময় মূল মঞ্চের কাছে এক হাজারেরও বেশি মানুষ অবস্থান করছিলেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পার্কে নৃত্য ও সঙ্গীত উত্সব চলাকালে অজ্ঞাত দাহ্য রঙিন পাউডারের বিস্ফোরণ ঘটে। উত্সবটিতে অংশগ্রহণকারীদের উপর রঙিন পাউডারের মেঘ স্প্রে করে ছড়িয়ে দেয়া হয়। একটি রঙিন পাউডার স্প্রে করার সময় সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, উপস্থিত দর্শকরা আতঙ্কিত হয়ে চিত্কার করছে। উদ্ধারকর্মীরা স্ট্রেচে করে আহতদের নিয়ে যাচ্ছে।
বিবিসি জানিয়েছে, ১৮০ জনেরও বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। কারো কারো শ্বাসনালীতে ঐ পাউডার ঢুকে গেছে। এতে তাদের শ্বাসকষ্ট হচ্ছে।
দ্রুতই সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি ও রয়টার্স।

Leave A Reply

Your email address will not be published.