Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তাঞ্জানিয়ায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩

tanzaniyaআন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০৩ জন আহত হয়েছেন। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭। দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।
স্থানীয় সময় শনিবার দুপুর ৩ টা ২৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ১২টা ২৭মিনিট) দেশটির উত্তরে উগান্ডা এবং রুয়ান্ডা সীমান্তের কাছাকাছি লেক ভিক্টোরিয়ার কাছে এ ভূমিকম্প হয়। কেনিয়ার পশ্চিমাঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভূমিকম্প পরবর্তী ছবিতে বুকোবা শহরের ব্যাপক ধ্বংসস্তুপ দেখা গেছে। শহরটিতে ৭০ হাজারেরও বেশি মানুষের বাস। সবচে বেশি মানুষ হতাহত হওয়ার খবর এসেছে এখান থেকেই।

Leave A Reply

Your email address will not be published.