Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তারানা হালিমকে হুমকি


1441955196ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হুমকি দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আজ শুক্রবার সকালে তিনি  এই বিষয়ে জানান। প্রতিমন্ত্রী বলেন, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে সরকারের চলমান কার্যক্রম বন্ধ রাখতেই আমাকে এই হুমকি দেয়া হয়।

তিনি বলেন, বুধবার সচিবালয়ে অফিসের সবুজ রঙের টেলিফোনে এ হুমকি আসে। তিনি বলেন, আমাকে ফোন করে বলা হয়, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে হইচই করবেন না। এর পরিণাম ভালো হবে না। আপনি শান্ত থাকেন।

জবাবে তারানা হালিম তাদের বলেন, আপনারা হুমকি দিয়ে আমার কাজ বন্ধ করতে পারবেন না। আমার প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। আপনি কে আমাকে হুকুম দেওয়ার?

তিনি বলেন, সবুজ টেলিফোনে হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, তারা তাদের হুমকি এখনও চালিয়ে যাচ্ছে। আমার ব্যক্তিগত মোবাইল ফোনেও মেসেজ পাঠিয়ে হুমকি দেয়া হচ্ছে।

তারানা হালিম বলেন, আমি বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এ ব্যাপারে তদন্ত করছে।

বাংলাদেশেরপত্র.কম/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.