Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তারিনের প্রথম মেগা সিরিয়াল

বিনোদন ডেস্ক:
চ্যানেল নাইনে ২৫ থেকে শুরু হতে যাচ্ছে দৃক পরিবেশিত পি আর প্রডাকশন প্রযোজিত নতুন মেগা ধারাবাহিক ‘গ্র্যান্ডমাস্টার’। নাটকটি প্রচারিত হবে প্রতি শনি-রবি-সোম বার রাত ১০ টা ১৫ মিনিটে । ধারাবাহিকটি রচনা করেছেন শাহজাহান সৌরভ পরিচালনা করেছেন দীপংকর দীপন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, রাইসুল ইসলাম আসাদ, সৈয়দ হাসান ইমাম, শহীদুজ্জামান সেলিম, তারিন জাহান, কল্যাণ কোরাইয়া, হাসিন রওশন, সাজ্জাদ ইরফান, আশিক চৌধুরী, কাজী উজ্জ্বল, শাহেদ আলী, নমিরা, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ। নির্বাহী প্রযোজনায় আছেন সৈয়দ ইরফান উল্লাহ, ফাহমিদা ইরফান ফামি। প্রযোজনা সুজন মাহমুদ। তারিন এবং শহীদুজ্জামান সেলিম জুটির প্রথম মেগা সিরিয়াল গ্র্যান্ডমাস্টার। এই প্রসঙ্গে তারিন বলেন, ‘আমি এক ঘণ্টার নাটক আর টেলিফিল্মেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার খুব বেশি ধারাবাহিক নাটকে অভিনয় করার অভিজ্ঞতা নেই। যেগুলো আছে তার সবচেয়ে বড়টা ৫২ পর্বের। এই প্রথম দীর্ঘ ধারবাহিকে কাজ করলাম। এর একমাত্র কারণ নাটকের গল্প। আমার বিশ্বাস নাটকটি দেখে বিনোদনের ভিন্নতা পাবে মানুষ। এধরনের গল্প নিয়ে এর আগে কাজ হয়নি। এছাড়াও দীপংকর দা’র সাথে কাজ করতে সব সময় ভালো লাগে।’

Leave A Reply

Your email address will not be published.