Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তালগাছে ঝুলছে নবজাতকের লাশ!

নবজাতকের লাশমোঃ ফারুক আহমেদ, মাগুরা ।।

মাগুরা সদর থানার তেঘরিয়া গ্রামের তালগাছে ব্যাগের ভিতর ঝুলন্ত অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ ঘটনা স্থল থেকে লাশটি উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দা আজাদুর রহমান জানান সকাল ১১ টার দিকে তেঘরিয়া গ্রামের রাস্তার পাশে তাল গাছের ডালে একটি ব্যাগ ঝুলতে দেখা যায়। পরে এলাকাবাসী কৈাতুহল বসত ব্যাগটি খুললে তার মধ্যে থেকে নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশটিকে উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, নবজাতকটি(পুরুষ) লিঙ্গের বলে পুলিশ শনাক্ত করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

বিডিপি/মাওলা

Leave A Reply

Your email address will not be published.