তালমা নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের তালমা নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষ থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন তার জ্যেষ্টপুত্র, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা সার্কেল মোঃ মহিউদ্দীন, তালমা ইউপি সাবেক চেয়ারম্যান ফিরোজ মিয়া, ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম লিখন, পৌর কাউন্সিলর নিমাই সরকার, স্থানীয় নেতাকর্মী প্রমূখ।