Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তালায় বাবার উপর অভিমান করে ছাত্রের আত্মহত্যা

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলায় বাবার উপর অভিমান করে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। নিহত সুমন হোসেন (২৬) উপজেলার কুমরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও কুমিরা হারুনুর রশিদ কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিল। বুধবার ভোর রাতে উপজেলার কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুমনকে তার বাবা মোহাম্দ আলী মঙ্গলবার রাতে পড়াশুনায় মনোযোগী না হওয়ার কারণে গালমন্দ করেন। এতে অভিমান করে ভোর রাতের কোনো এক সময় নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.