Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তাহিরপুরের শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে মঙ্গলবার সকাল ৯ টা থেকে ভারত থেকে দুই দিনের জন্য কয়লা আমদানি শুরু হয়েছে।
ভারতের একটি পরিবেশবাদী সংগঠনের মামলার কারণে এ শুল্ক স্টেশন দিয়ে দীর্ঘ ৯ মাস কয়লা আমদানি বন্ধ থাকে। গত রবিবার বিকেলে ভারতের মেঘালয় রাজ্যের মাইস ওনার্স ও এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি জুলিও সিজার রিঙা ও সাধারণ সম্পাদক এম কার কারাঙার একটি বার্তার মাধ্যমে বিষয়টি বড়ছড়া চারাগাঁও কয়লা আমদানি কারক সমিতিকে নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ভারতের মেঘালয় রাজ্যের ডিমহাসাও জেলার পরিবেশবাদী সংগঠন ছাত্র ইউনিয়নের আবেদনের প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মেঘালয় সরকারের অবৈধ কয়লা খনন ও পরিবহন বন্ধের নির্দেশ দেয়। ফলে ১৩ মে ২০১৪ তারিখে মেঘালয় রাজ্যে কয়লা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। একই সালের ৩১ আগস্ট ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মামলার শুনানি শেষে আদেশ দেন কয়লা রপ্তানি করতে হলে রপ্তানিকারকেদের মজুদকৃত সকল কয়লার ট্যাক্স তিনমাসের মধ্যে ভারত সরকারকে প্রদান করতে হবে। পরে ভারতীয় ব্যবসায়ীরা কয়লা রপ্তানি করবেন।
এ ব্যাপারে বড়ছড়া কাস্টমস অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গত মঙ্গল ও বুধবার পর্যন্ত শুধুমাত্র বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে কয়লা রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছে ভারত। দুই দিনে আগের এলসি করা কয়লা রপ্তানি করবেন ভারতীয় ব্যবসায়ীরা।
উল্লেখ্য, বড়ছড়া চারাগাঁও বাগলীসহ ৪টি শুল্ক স্টেশনে মামলাজনিত কারণে কয়লা আমদানি বন্ধ থাকায় পাঁচ শতাধিক ব্যবসায়ী ও ৫০ হাজার শ্রমিক ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েন।

Leave A Reply

Your email address will not be published.