Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তিন খুনের ঘটনায় আরো দুইজন গ্রেফতার

14রাজধানীর বাড্ডার ট্রিপল মার্ডার ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাতে তাদের আটক করে মহানগর ডিবির উত্তর বিভাগের একটি দল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুন্তাসিরুল ইসলাম তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবির উত্তর বিভাগের একটি দল রাজধানীর বাড্ডা ও ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের নাম জানা যায়নি। এ ব্যাপারে সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান মুন্তাসিরুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.