Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তিন দিনের সফরে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এখন ঢাকায়

Captureববববস্টাফ রিপোর্টার:  তিন দিনের সফরে ঢাকায় পৌছেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  রাত ৯ টার কিছু পরে এয়ার ইন্ডিয়ার নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান মমতা।
আগে থেকে অপেক্ষমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ-১ এ তাকে স্বাগত জানান। পররাষ্ট দপ্তর ও ভারতীয় হাই কমিশনের ঊধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে কোলকাতা বিমানবন্দরে বিমানে ওঠার আগে মমতা সাংবাদিকদের জানান, দুই বাংলার মধ্যে সম্পর্ক জোরদার করতেই ঢাকায় যাচ্ছেন তিনি। মমতার ঢাকা সফরতে স্বাগত জানিয়ে ফোনে তাকে শুভেচ্ছাও জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ।

মমতার সঙ্গে আছেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু, দুই সেলিব্রেট সংসদ সদস্য মুনমুন সেন ও দীপক অধিকারী দেব, অভিনেতা অরিন্দম শীল, দুই গায়ক ইন্দ্রনীল সেন ও নচিকেতা, চিত্রপরিচালক গৌতম ঘোষ এবং দুই বাংলার সুপারস্টার প্রসেনজিৎ।

Leave A Reply

Your email address will not be published.