Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তিন মাস পরেই ছবির ঘরে নতুন অতিথি

b-7
বিনোদন ডেস্ক:
অভিনেত্রী ফারজানা ছবি বিয়ে করেছেন এ বছরের এপ্রিলে। পারিবারিক আয়োজনে ঢাকা কমার্স কলেজের শিক্ষক তন্ময় সরকারের সঙ্গে তার বিয়ে হয়। জানা গেছে, আর তিন মাস পর অর্থাৎ নভেম্বরে এই দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। ছবি জানালেন, তিনি মা হতে যাচ্ছেন। এ কারণে অভিনয়ের ব্যস্ততা কমিয়ে এনেছেন। তিনি বলেন, ‘মা হওয়া সব নারীর জন্যই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। নতুন অতিথিকে বরণ করে নিতে নানা ও দাদাবাড়ির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই।’

Leave A Reply

Your email address will not be published.