Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তিস্তার ন্যায্য পানির দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন

Kurigram Human Chain for Teesta Water photo- 07.06.15

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 

ভারতের নিকট তিস্তা নদীর ন্যায্য পানির দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর বাজার সংলগ্ন দুধকুমর নদীর পাড়ে সারা বাংলা কৃষক জোট কুড়িগ্রাম ইউনিট এর উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, সারা বাংলা কৃষক জোট কুড়িগ্রাম শাখার সভাপতি আব্দুল জব্বার, যুগ্ন সম্পাদক নাসির উদ্দিন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ সদস্য রাহিমুদ্দিন, শিক্ষক শাহাদত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শুকনো মৌসুমে তিস্তার পানি কমে যাওয়ায় কুড়িগ্রামের অভ্যন্তরের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমরসহ অন্যান্য ১৫টি নদীর পানি প্রবাহ কমে যায়। আবার বর্ষা মৌসুমে বেশি পানি ছেড়ে দেওয়ায় বন্যা ও নদী ভাঙ্গনের স্বীকার হয় নদী তীরবর্তী মানুষেরা। তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রেখে নদী তীরবর্তী মানুষের জীবন বাঁচাতে অবিলম্বে তিস্তার পানি বন্টন চুক্তির দাবী জানান তারা। মানব বন্ধনে যাত্রাপুর ইউনিয়নের কৃষক ও নদী তীরবর্তী ক্ষতিগ্রস্থ নারী-পুরুষরা অংশ নেয়।

Leave A Reply

Your email address will not be published.