Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তিস্তা কলেজে এইসএসসি পরীক্ষার্থীদের বিদায়

মিজান, কাউনিয়া প্রতিনিধি : তিস্তা ডিগ্রী কলেজের আয়োজনে ২০১৮ইং সালের এইসএসসি পরীক্ষার্থীদের বিদায় বৃহস্পতিবার ২২শে মার্চ সকালে কলেজ মাঠে অধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিদায়ী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত সভাপতি এসএম হাবিবুর রহমান হেলাল। আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আয়নাল হক, সহকারী অধ্যাপক গোলাম মোস্তাফা, প্রভাষক সারওয়ার আলম মুকুল, এসএম জিয়াউর রহমান, বিদায়ী ছাত্র মাসুদ রানা, মামুন, একাদশ শ্রেনীর ছাত্রী সুচিত্রা, আরিফা, স্নাতক শ্রেণীর ছাত্র নয়ন, আসাদুল প্রমূখ। আলোচনা শেষে দোয়া করা হয়।

Leave A Reply

Your email address will not be published.