Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তিস্তা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

রাহেবুল ইসলাম টিটুল, কালীগঞ্জ প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে থেকে অজ্ঞাত(৪০) পুরুষের বিবস্ত্র, গলিত লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দুপুরের উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মুনশির বাজার চর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম চরের তিস্তা নদীতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে শুক্রবার দুপুরের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।তিনি আরও জানান, বিবস্ত্র লাশটি গলে যাওয়ায় তার শরীর কোন আঘাতের চিহ্ন আছে কি না তা বুঝা যায়নি। ধারণা করা হচ্ছে লাশটি উজান থেকে তিস্তার নদীর পানির স্রোতে ভেসে এসেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ও ময়না তদন্তের জন্য লাশটি লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.