Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তীব্র তাপদাহে তৃষ্ণার্ত জন-সাধারণের মাঝে সুপেয় পানি ও খাবার সেলাইন বিতরণ নগর যুবলীগের

এম.আর.মিলন (স্টাফ রিপোর্টার চট্টগ্রাম)

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানবিক যুবলীগের কর্মসূচি বাস্তবায়নের জন্য আজ দুপুরে ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবলীগ সংগঠক মোঃ শফিকুল ইসলাম-এর‌ ব্যক্তিগত উদ্যোগে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত জন-সাধারণের মাঝে সুপেয় পানি ও খাবার সেলাইন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: নুরুল আমিন কাউন্সিলর ১২নং সরাইপাড়া ওয়ার্ড। আলহাজ্ব সাবের আহমেদ সদাগর সাবেক কাউন্সিলর, ১২নং সরাইপাড়া ওয়ার্ড।এছাড়া নগর যুবলীগ নেতৃবৃন্দ এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.