Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তীব্র দাবদাহের পর রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি

rainনিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দাবদাহের পর প্রথম বৃষ্টি-ঝড় শুরু হয়েছে। আজ রবিবার সন্ধ্যার এই বৃষ্টিতে অনেকেই স্বস্তির পরশ অনুভব করেছেন। বৃষ্টিতে স্বস্তি মিললেও ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এর আগে সকাল ৯টা পর্যন্ত ১ মিলি মিটারের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে তখনই আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছিল। রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় এবং পাবনা ও বগুড়া অঞ্চলের দু’এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ বেলা ১১টায় আবহাওয়া অফিস সূত্র থেকে জানা যায়। আবহাওয়াবিদ মো: আবুল কালাম মল্লিক জানান, দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এছাড়া যেসব অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা চলমান থাকতে পারে।
রাজশাহী ও যশোর অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, সৈয়দপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এ তাপপ্রবাহ প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে। এতে বলা হয়,সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,পাবনা ও বগুড়া অঞ্চলসহ রংপুর,ঢাকা,চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত:শুস্ক থাকতে পারে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ২৩ মিনিটে।

 

Leave A Reply

Your email address will not be published.