Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তুরস্কে পুলিশ স্টেশনে বিস্ফোরণ, বহু হতাহত

turkeyআন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিজারে পুলিশ ভবনের বাইরে ভয়াবহ এক গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, এ হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭০ জন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে বহুতল ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখা যায়। এছাড়া ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার যেতে দেখা যায়।
কে বা কারা এই হামলা চালিয়েছে এখন পর্যন্ত তা জানা যায়নি। কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হয়, এ হামলার পেছনে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) জড়িত থাকতে পারে।
উল্লেখ্য, কুর্দি অধ্যুষিত সিজার শহরটি সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী তুরস্কোর সিরনাক প্রদেশে অবস্থিত। সূত্র: বিবিসি, আরটি ও আলজাজিরা।

Leave A Reply

Your email address will not be published.