Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তৃতীয় বিতর্ক : আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিপক্ষেই থাকছেন ট্রাম্প

tamp1
আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক ওবামা সরকারের আইন প্রয়োগের ব্যর্থ চেষ্টার পর বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে মার্কিন নির্বাচনে। আর সে কারণেই এবারের নির্বাচনে হিলারির সঙ্গে শেষ বিতর্কে মুখোমুখি হলে এই বিষয়ে প্রথম প্রশ্ন করা হয়। এর উত্তরে ট্রাম্প বেশ স্পষ্টভাবেই তার অবস্থান জানান।

ট্রাম্প এক পরিসংখ্যান তুলে ধরে বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ আইন করে আপনি কি করবেন। এই রাষ্ট্রে সবচাইতে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা হয়েছে শিকাগোতে। অথচ সেখানেই অস্ত্র ব্যবহারে বছরে সবচাইতে বেশি হতাহতের ঘটনা ঘটে। আমি মনে করি অস্ত্র নিয়ন্ত্রণ আইন করে এ বিষয়ে কোন উপকার পাওয়া যাবে না।

এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে হিলারি বলেন, আমাদের দেশে এই বন্দুক ব্যবহারের মাধ্যমে প্রতি বছর ৩৩ হাজার মানুষ মারা যাচ্ছে। আর সে কারণেই অস্ত্র নিয়ন্ত্রণ আইন হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। বিবিসি জানায়, হিলারির দেয়া তথ্যটি মূলত ২০১৪ সালের একটি পরিসংখ্যান থেকে নেয়া। বর্তমান পরিস্থিতি আরো ভয়াবহ। বিবিসি আরো জানায়, বন্দুক ব্যবহার করে নিহতের ঘটনাগুলোর শতকরা ৬৩ ভাগই আত্মহত্যার ঘটনা।

উল্লেখ্য, লাগ ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় বুধবার রাত নয়টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়) এই বিতর্ক শুরু হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করছেন ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেস।

Leave A Reply

Your email address will not be published.