Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তেঁতুলিয়ার কুখ্যাত গরু চোর জাহিরুল গ্রেফতার

Tetuliya News 28.04

ক্রাইম রিপোর্টার, তেঁতুলিয়া, পঞ্চগড়: দীর্ঘদিনের প্রচেষ্টায় অবশেষে জাহেরুল হক ওরফে জহিরুল (৩৫) নামক একাধিক মামলার পলাতক আসামী ও কুখ্যাত গরুচোর কে গ্রেফতার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অত্র উপজেলার তিরনই ইউনিয়নের বকশীপাড়া গ্রামের মো: বশিরুল আলমের পুত্র জহিরুল (৩৫) দীর্ঘদিন যাবত গরু চুরির কাজ করছিল। মামলা হওয়ার পর জহিরুল পালিয়ে গা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অত্র থানার এস আই আকরাম, এস আই আব্দুল হালিম, এস আই আলামিন ও কনষ্টেবল শহিদুল গতকাল বুধবার বিকেল সোয়া ৫ টার দিকে তেঁতুলিয়ার শালবাহান হাট এলাকা থেকে জহিরুলকে গ্রেফতার করে। তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ জনাব সরেস চন্দ্র বলেন, অনেক চেষ্টার পর বিভিন্ন মামলার আসামী জহুরুলকে আটক গ্রেফতার করা হয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে। । তিনি আরও বলেন, তেঁতুলিয়া পুলিশ সকল প্রকার অপরাধ দমন ও অপরাধীদের নির্মূল করতে সর্বদা চেষ্টা করে যাচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.