তেঁতুলিয়ায় চিহ্নিত মাদক সম্রাট আটক
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট মহা-সড়কে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৩/০২/১৭ ইং) রাত ৭.৩০ মিনিটে ১টি অটোবাইক সহ ২৫টি ইয়াবা টেবলেট, ১০টি গাঁজার পুরিয়া, ৪টি হিরইনের পুরিয়া সহ আবু তাহের নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ।
আটক মাদক সম্রাট আবু তাহের রণচন্ডী বাজারের কুরবান আলীর সন্তান।
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ওসি এনামুল হক এর নেতৃত্বে হাইওয়ে পুলিশের একদল টহল দল তিরনই হাট মহা-সড়কে গাড়ী চেকিংএর সময় মাদক ব্যবসায়ী আবু তাহেরকে আটক করে।
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ওসি এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার তালিকা ভুক্ত চিহ্নিত মাদক সম্রাট আবু তাহের অটোবাইকে বাংলাবান্ধা থেকে রণচন্ডী পর্যন্ত বিভিন্ন যাইগায় ভ্রাম্মমান ভাবে মাদক বিক্রি করে আসছিল। এরি ভিত্তিতে অভিযান পরিচলিনা করে তেঁতুলিয়া থানার তিরনই বাজার মহা-সড়কে তার ব্যবহিত অটোবাইক ও ২৫টি ইয়াবা টেবলেট, ১০টি গাঁজার পুরিয়া, ৪টি হিরইনের পুরিয়া সহ তাকে আটক করতে সক্ষম হই।