Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তেঁতুলিয়ায় যুবকের লাশ উদ্ধার

পঞ্চগড়ে-ট্রাকের-ধাক্কায়-নারী-শ্রমিকের-মৃত্যু

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোমিন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় তেঁতুলিয়া উপজেলা সদরের আবহাওয়া অফিসের পাশে এক আখ ক্ষেত থেকে ওই হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। মোমিন ওই উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের কলনিপাড়া গুচ্ছগ্রামের চেয়ারু মোহাম্মদের ছেলে। সে তেঁতুলিয়া বাজারের একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতো।
স্থানীয়রা জানায়, সকালে তেঁতুলিয়া উপজেলা সদরের আবহাওয়া ভবন এর পাশে একটি আখ ক্ষেতে ওই হোটেল শ্রমিকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়রা ধারণা করছে রাতে হয়তো দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।
তেঁতুলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিস কাজী ওই যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.