Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তেঁতুলিয়া মডেল প্রেসক্লাবের উদ্যেগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

tetuliya model pressclub iftar party photosতেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি: তেঁতুলিয়া মডেল প্রেসক্লাবের উদ্যেগে ও দৈনিক বজ্রশক্তির আয়োজনে তেঁতুলিয়া পিকনিক কর্ণারে ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় ক্লাবের সভাপতি মো. হায়দার ইমামের সভাপতিতে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, উপজেলা যুবলীগের সভাপতি কাজী মিজানুর রহমান, দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান আমিরুল ইসলাম এবং হিজবুত তাওহীদের পঞ্চগড় জেলা আমির মো. আবু সাঈদ।
আলোচনা সভায় প্রধান অতিথি তেঁতুলিয়া মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, মডেল প্রেসক্লাবের সংবাদ কর্মীগণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার ও তেঁতুলিয়া উপজেলার উন্নয়ন মূলক কর্মকান্ড গণমাধ্যমে উপস্থাপন করার আহ্বান জানান।
দৈনিক বজ্রশক্তির বিভাগীয় ব্যুরো প্রধান রোজার গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বলেন, দেশে বিদেশী নাগরিক, ধর্মগুরু হত্যা, জঙ্গি হামলা জাতির জন্য এক অশনী সংকেত। দেশে অন্যায়, অশান্তি, হত্যাকান্ড বেড়ে চলছে। অন্যায় অশান্তি দূর না করার চেষ্টা করে রোজা, নামাজসহ কোন ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, দৈনিক বজ্রশক্তির মাধ্যমে আমরা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদ সমাজ থেকে সমস্ত রকম অন্যায়, অশান্তি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ধর্মব্যবসা দূর করে মানুষকে কাজ করার আহ্বান করে যাচ্ছি। এসময় তিনি ক্লাবের সকল সাংবাদিকদের মানবতার কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রেসক্লাবে সাধারন সম্পাদক ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি এম, এ বাসেত, তেঁতুলিয়া মডেল প্রেসক্লাবের সধারন সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির উপজেলা প্রতিনিধি মমতাজ আলী, জেটিভি অনলাইনের পঞ্চগড় জেলা প্রতিনিধি ডিজার হোসেন বাদশা, তেঁতুলিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাকিল, সাধারন সম্পাদক এসকে দোয়েল, মডেল প্রেসক্লাবের সদস্য আবু সাঈদ, জুলহাস, জমিরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও সংবাদকর্মীগণ। আলোচনা শেষে হিজবুত তাওহীদের জেলা আমির আবু সাইদের পরিচালনায় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.