Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দু’দফা তারিখ পেছানোর পর আজ শুক্রবার বিকেল ৫টার পর ঢাকায় পা রাখে জিম্বাবুয়ে। আগামীকাল ঢাকায় পৌছানোর কথা রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের।

প্রথমে ১০ জানুয়ারি ঢাকায় আসার কথা ছিল জিম্বাবুয়ের। সেটি পরবর্তীতে পরিত্যক্ত হয়। এরপর ১১ জানুয়ারি আশার কথা থাকলেও, সেটিও পরিত্যক্ত হয়।

ত্রিদেশীয় সিরিজের আগে জিম্বাবুয়ের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা থাকলেও পরবর্তীতে তা বাতিল হয়ে যায়।

আগামী ১৫ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।বাসস।

Leave A Reply

Your email address will not be published.