Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দক্ষিণ আটলান্টিকে ৪৯ ক্রু নিয়ে জাহাজ নিখোঁজ

055আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ৪৯ জন ক্রু নিয়ে তাইওয়ানের একটি জাহাজ নিখোঁজ হয়েছে। রবিবার জাহাজ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ‘সিয়াং ফু চুন’ নামে ৭০০ টনের মাছ ধরার জাহাজটির নাবিকরা গত ২৬ ফেব্র“য়ারি মালিককে ফোন করে জাহাজে পানি উঠছে বলে  জানায়। এর পর থেকে মালিকের সঙ্গে নাবিকদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের আগে জাহাজটি ফকল্যান্ড দ্বীপ থেকে ৩ হাজার ১৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ইতোমধ্যে তাইওয়ান ওই জাহাজের খোঁজে অনুসন্ধান কাজ শুরু করেছে। এছাড়া ব্রিটেন ও আর্জেন্টিনার কাছে অনুসন্ধানের আবেদন জানিয়েছে। জাহাজটির ইঞ্জিনিয়ার তাইওয়ানের নাগরিক। এছাড়া এতে ১১ জন চীনা, ২১ জন ইন্দোনেশিয়, ১৩ জন ফিলিপিনিয় এবং ২ জন ভিয়েতনামিয় নাগরিক ছিল। তাইওয়ানের মৎস এজেন্সির মুখপাত্র হুয়াং হং-ইয়েন বলেন, জাহাজটি ডুবে গেছে এ ধরনের কোন প্রমাণ নেই। জাহাজটিতে পানি ওঠার পরপরই যাতে সতর্ক সংকেত পাঠাতে পারে এমন কিছু যন্ত্রপাতি সংযুক্ত করা আছে। তবে এ ধরনের কোন সংকেত পাওয়া যায়নি।

Leave A Reply

Your email address will not be published.