Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দক্ষিণ আফ্রিকায় নিহত ওমর ফারুক স্বপন’র দাফন সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধি:  দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত নোয়াখালীর সেনবাগ পৌরসভার দক্ষিণ কাদরা গ্রামের ওমর ফারুক স্বপন (৪২) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের জানাজায় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম কবির, সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্যা, সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, নিহতের আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন।এর আগে রোববার বিকেল ৫টায় দক্ষিণ আফ্রিকা থেকে ওমর ফারুক স্বপনের লাশ দেশে এসে পৌঁছে।

উল্লেখ্য, গত ১৩ মে বুধবার দুপুরে দক্ষিণ আফ্রিকার মাছুমা সিটিতে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত স্বপন। পরে স্থানীয় বাংলাদেশীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.