Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দক্ষিণ আফ্রিকা সিরিজ: র‌্যাংকিংয়ের হিসেব নিকেষ

স্পোর্টস ডেস্ক:
আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। ৬ষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৯৮। ৮৮ রেটিং পয়েন্ট বেশি নিয়ে অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ আর ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৯, সেক্ষেত্রে ইংল্যান্ডকে টকপে ৬ এ চলে যাবে বাংলাদেশ। আর সিরিজটি ২-১ ব্যবধানে হারলে বাংলাদেশের পয়েন্ট থাকবে অপরিবর্তিত, ৯৩। তবে সেক্ষেত্রে র‌্যাংকিংয়ে পিছিয়ে যেতে পারে বাংলাদেশ। শনিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। ঐ সিরিজে পাকিস্তান সবকটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৯৪। সেক্ষেত্রে বাংলাদেশ যদি ২-১ সিরিজ হারে তবে র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়বে পাকিস্তানের চেয়ে। ভেস্তে যাবে চ্যাম্পিয়নস ট্রফি খেলার স্বপ্ন!


Leave A Reply

Your email address will not be published.