Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দরিদ্র অন্ত:সত্ত্বা মায়েরা পাবেন নগদ ৮০০ টাকা

eknek mittingস্টাফ রিপোর্টার:
দরিদ্র অন্ত:সত্ত্বা মায়েদের গর্ভকালীন মোট চারবার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। এর সঙ্গে প্রতিবারে ২০০ টাকা করে মোট নগদ ৮০০ টাকা দেওয়া হবে। দেশের ৫ লাখ দরিদ্র অন্তঃসত্ত্বা মহিলা ও শুন্য থেকে ৫ বছর বয়সী মা যারা আর্থিকভাবে অচ্ছল তাদেরকে নগদ অর্থ দেবে সরকার। দেশের রংপুর ও ঢাকা বিভাগের ৭ জেলার ৪২টি উপজেলার ৪৪৩টি ইউনিয়নের ১৬ লাখ পরিবার থেকে প্রাথমিকভাবে ৫ লাখ দরিদ্র মায়েদের নির্বাচন করা হয়েছে। প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৭৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩৭ কোটি ৮১ লাখ। বাকি ২ হাজার ৩৪০ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে বিশ্বব্যাংক ঋণ সহায়তা দিবে। প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে এপ্রিল ২০১৫ থেকে জুন ২০২০ পর্যন্ত। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়। এতে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

Leave A Reply

Your email address will not be published.