Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দলকে আবার আক্রমণাÍক চেহারায় দেখতে চান মাশরাফি

স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হারের চেয়েও দৃষ্টিকটু ছিল শরীরী ভাষা। মাঠে একদমই লড়াই করার মানসিকতাই দেখা যায় নি খেলোয়াড়দের। তবে ওয়ানডে সিরিজেই দলকে আবার আক্রমণাÍক চেহারায় দেখতে চান জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে দলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্বকাপ থেকে আমরা প্রায় সব ম্যাচই জিতেছি। জিততে জিততে জেতার একটা নেশা তৈরি হয়, এটা খুবই স্বাভাবিক। সবাই জিততে চায় এবং আমাদের কাজই এটা। কিন্তু এটা অতিরিক্ত হতে হতে তখন আর প্রসেস নিয়ে ভাবার সুযোগ থাকে না। আপনি যখন প্রত্যেকটা ম্যাচ জিতবেন সব জায়গায় ভালো খেলে এসেই কিন্তু জিতবেন। শুরু থেকেই আমরা যখন জেতা শুরু করি তখন হয়তো আমাদের কাজগুলো ‘অব দ্য মাইন্ড’ সরে যাচ্ছে। অবশ্যই আমাদের পেছনে ফেরা উচিত।’ পেছনে ফেরার সম্পর্কে মাশরাফি আরো ব্যাখ্যা করে বলেন, ‘যেহেতু আমরা শেষ তিনটা ম্যাচ জিততে পারিনি, আমাদের মৌলিকত্বে ফিরে যাওয়া উচিত। আমরা যখন খারাপ সময় থেকে ভালো সময়ে আসা শুরু করেছিলাম আমাদের সেখানে ফেরা উচিত। যে আক্রমণাÍক মানসিকতা নিয়ে আমরা নেমেছিলাম আমাদের আবার সেখানে ফেরা উচিত।’

Leave A Reply

Your email address will not be published.