Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দলে ফিরতে পেরে আনন্দিত মেসি

messrস্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির অবসর আর পরে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে এত দিন অনেকে অনেক কথাই বলেছেন। তবে নিশ্চুপ ছিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। অবসর ভেঙে ফেরার পর এই প্রথম মুখ খুলেন মেসি। জাতীয় দলের হয়ে আবারও খেলতে পারাটা সৌভাগ্যের বলে জানিয়েছেন মেসি।
অনেকেই বলেছেলিনে মেসি ধোঁকা দিচ্ছে। খোদ আর্জেন্টিনার কিংবদন্তি ম্যারাডোনা বলেছিলেন মেসির অবসর ছিল সাজানো নাটক। কিন্তু এ ব্যাপারে দ্বিমত জানিয়েছেন মেসি। কাউকে ধোঁকা দেননি বলে জানিয়েছেন মেসি। ম্যাচ শেষে টিভি পাবলিকাকে মেসি বলেন, ‘(জাতীয় দলে ফিরে) আমি কৃতজ্ঞ। কিন্তু আমি যখন অবসর নিয়েছিলাম, কাউকে ধোঁকা দেইনি। অবসর নেওয়া একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল।’ তিনি আরও বলেন, যা ঘটেছিল তা নিয়ে আমরা খুব হতাশ হয়েছিলাম, কিন্তু এর পর আমি ভালো করে ভেবেছিলাম। পাতনের (বাউসা) সঙ্গে কথা হয়েছে আমার এবং এ বিষয়ে যারা আমার পাশে ছিল তাদের সঙ্গেও কথা হয়েছে। এরপরই আমি ফিরে আসার সিদ্ধান্ত নিই। আমি কাউকে ধোঁকা দিতে এই সিদ্ধান্ত নিইনি। আগামী ম্যাচে ইনজুরির কারণে মেসির খেলা নিয়ে রয়েছে সংশয়। কিন্তু ইনজুরি শর্তেও খেলা চালিয়ে যেতে চান মেসি। উরুগুয়ের বিপে ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ভেনেজুয়েলার বিপে খেলতে পারব কিনা তা আমি জানি না। আমার কুঁচকিতে অনেক ব্যথা কিন্তু আমার কারণে যে ঝামেলার তৈরি হয়েছিল তার পরে আমি এখানে আসতে চেয়েছিলাম।

Leave A Reply

Your email address will not be published.