Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দাউদকান্দিতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে বারপাড়া ইউনিয়নের কানড়া দুর্গাপুর গ্রামের মো. শাহ্জালাল মিয়ার মেয়ে।
জানা যায়, উপজেলার বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোসা. বৃষ্টি আক্তার (১৬) ঈদের দিন সকালে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে বৃষ্টি আক্তারকে দেখার পর তার বাবা বাড়িতে নিয়ে যায়। পরে শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার মেয়ে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। মেয়েটির বাবা একটি অপমৃত্যুর মামলা করেছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
এদিকে বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম বলেন, কানড়া গ্রামের সৌদি প্রবাসী নসীব উদ্দিনের ছেলে মো. জুয়েল (১৯) এর সঙ্গে মেয়েটির প্রেম ছিল। ঈদের দিন সকালে ছেলেটির সাথে মেয়েটিকে ঘুরতে দেখা গেছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.