Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দাকোপের হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কামারখোলা ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত

এস এম, মামুনুর রশিদ, দাকোপ,খুলনা: 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ দাকোপের কামারখোলা ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার কামারখোলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান উমাশংকর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের দাকোপ উপজেলার আহবায়ক বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতা দীপংকর রায়,সমারেশ ঘরামী। প্রধান বক্তৃা হিসাবে বক্তৃতা করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব পঞ্চানন মন্ডল। বক্তৃতা করেন খুলনা জেলা ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি দেবাশিষ রায়, সাধারণ সম্পাদক অনিমেশ সরকার রিন্টু, যুগ্ম সাধালণ সম্পাদক রতন কুমার মন্ডল, অরবিন্দু সরকার, বিনয় কৃষ্ণ বাছাড়, চিত্তরঞ্জন রায়, প্রবীর কুমার মোড়ল, নিতাই চন্দ্র মন্ডল, সুরেশ চন্দ্র সরকার, ননীগোপাল মাঝি, দীপংকর মন্ডল, শ্যামল কান্তি রায়, তাপস মোড়ল, বিষ্ণপদ রায়, রনজিৎ মন্ডল প্রীতিষ মন্ডল, বিপ্লব মন্ডল, সমীরন ব্যানজী প্রমুখ। সম্মেলনে ডাঃ বিনয় কৃষ্ণ বাছাড়কে সভাপতি ও নণীগোপাল মাঝিকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কামারখোলা ইউনিয়ন শাখার কার্য়কারী গঠন করা হয়।

 

 

Leave A Reply

Your email address will not be published.