Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দাকোপে আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

দাকোপ প্রতিনিধি :
দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে উপজেলা ও চালনা পৌরসভার মুসল্লিদের সন্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় উপজেলা সদর চালনা আবুল হোসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাইক্লোন শেল্টারে আয়োজিত ইফতার মাহফিলে দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং চালনা পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম আক্কেলের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে,সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের বেগ,থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান খান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়,জেলা আওয়ামীলীগনেতা রঘুনাথ রায়,মনোরঞ্জন মন্ডল,দাকোপ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার,উপজেলা আ’লীগনেতা গোলাম মোস্তফা খান,পঞ্চানন মন্ডল,অধ্যাপক দুলাল রায়,রনজিত কুমার মন্ডল,গোলাম হোসেন শেখ,জয়ন্তী রানী সরদার,চালনা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সনত কুমার বিশ্বাস। বক্তৃতা করেন আ’লীগনেতা অধ্যাপক সুপদ রায়,শিবপদ পোদ্দার,শেখ রফিকুল ইসলাম,ইউপি চেয়ারম্যান সুদেব রায়,ইউপি চেয়ারম্যান উমাশংকর রায়,ইউপি চেয়ারম্যান শিকদার সোহরাব হোসেন,আ’লীগনেতা হিমাংশু সরকার,পরিমল কান্তি রপ্তান,মৃনাল কান্দি মল্লিক,দেবেন্দ্র নাথ মিস্ত্রী দেবু,স্বপন কুমার সরকার,ক্ষিতিশ চন্দ্র রায়,মীর্জা সাইফুল ইসলাম টুটুল,নিত্যরঞ্জন কবিরাজ,কমলেশ গোলদার জ্যোতিশংকর রায়,গোবিন্দ বিশ্বাস,অমারেশ ঢালী,জি এম রেজা,ফারুক হাওলাদার,শান্তুনু ছুটুল,রতন কুমার মন্ডল,আজগর হোসেন বাপ্পিসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। ইফতারে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আকতারুজ্জামান।

Leave A Reply

Your email address will not be published.