Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দাকোপে উন্মক্ত জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত

দাকোপ(খুলনা) প্রতিনিধি : দাকোপের উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কামারখোলা ইউনিয়নের কামারগোদা ও মধ্য কামারখোলা বদ্ধ জলাশয়ে দ্বিতীয় পর্যায়ে ৪৬৬ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত ২৮ জনু রবিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবমুক্তকরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার,কামারখোলা ইউনিয়নের চেয়ারম্যান উমাশংকর রায় সিনিয়র ্উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিকাশ চন্দ্র মন্ডল, সুজিৎ মন্ডল, পুলিন মন্ডল, পরান মন্ডল, বিনয় মন্ডল, সঞ্জয় মন্ডল, মন্টু মন্ডল, ললিতা মন্ডল, কাজল গোলদার, অধীর মন্ডল, অচিন্ত্য মন্ডল, মানস মন্ডল, বিদ্যুৎ মন্ডল, ভবেশ মন্ডল ক্ষেত্র সহকারী মোল্যা সাইফুল ইসলাম, গাজী আব্দুল হান্নান।

Leave A Reply

Your email address will not be published.