Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দাকোপে কামারখোলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

aaaaদাকোপ অফিস: দাকোপের বেসরকারী উন্নয়ন সংস্থা উলাসী সৃজনী সংঘ (ইউএসএস)এর সহযোগীতায়  বৃহস্পতিবার বিকাল ৫ টায় দাকোপের ৬নং কামারখোলা ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণে অত্র ইউনিয়ন পরিষদে ২০১৫-১৬সালের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এবং সুশাসন প্রতিষ্ঠায় জনসম্মুখে ইউনিয়নের সার্বিক উন্নয়নে এ বাজেট ঘোষনা দেওয়া হয়। কামারখোলা ইউপি চেয়ারম্যান উমাশংকর রায়ের সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখোলা ইউপির সাবেক চেয়ারম্যান দীপংকর রায়,উলাসী সৃজনী সংঘের ম্যানেজার নজরুল ইসলাম, কামারখোলা ইউপি আ’লীগের সভাপতি হিমাংশু সরকার, সাংবাদিক মোঃ শিপন ভূঁইয়্,াইউপি মেম্বর যথাক্রমে আব্দুস ছত্তার সানা,সুশংকর বাছাড়,মন্টু রায়,তৈয়বুর রহমান,ফজলুল হক ঢালী,রাশিদা বেগম,অনিতা রায়,সখিনা বেগম,স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আনিচুর রহমান সানা,সাংবাদিক হাইদুল সানা,মজিত গাজী, আজিবুর রহমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.