Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দাকোপে সিএসএসের উদ্যোগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

dacope pic--28.05দাকোপ অফিস: 
দাকোপে সিএসএসের উদ্যোগে পানি,স্যানিটেশন ও স্বাস্থ্যর উপর এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উড এন ডাডের সহযোগিতায় সংস্থা সিএসএস এ এ্যাডভোকেসি সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়,সিএসএসের পরিচালক প্রশাসন বিধান চন্দ্র দাস,জেলা আ’লীগনেতা রঘুনাথ রায়, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ,সমাজসেবা কর্মকর্তা খান মোতাহার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুল কবীর, সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন,সহকারী শিক্ষা কর্মকর্তা প্রভাত চন্দ্র হালদার, সিএসএসের নান্টু গোপাল দে, শংকর কুমার জোয়াদ্দার,চালনা পৌর আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল,সাংবাদিক মোঃ শিপন ভূঁইয়া, এস এম, মামুনুর রশিদ, আলী আকবর, উপজেলা সি এস এসের ম্যানেজার শংকর যোয়াদ্দার প্রমুখ।সভায় উপজেলার বাজুয়া ,লাউডোব, কৈলাশগঞ্জ ও বানিশান্তা ইউনিয়নে পানি ও সেনিট্রেশন উপর পাইলট প্রকল্প হিসাবে সিএসএস নানা প্রকল্প গ্রহন করেছে।

 

Leave A Reply

Your email address will not be published.