Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দাকোপে স্ত্রী কর্তৃক স্বামীকে হয়রানীর করার অভিযোগ।

খুলনা অফিস:
দাকোপে স্ত্রী কর্তৃক স্বামীকে হয়রানীর করার অভিযোগে স্বামী কর্তৃক থানায় সাধারণ ডায়রী করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়,উপজেলা সদর চালনা বাজার এলাকার মৃত্য ঠাকুর দাস রায়ের পুত্র টিটুল রায় একই উপজেলার দাকোপ ইউনিয়নের দাকোপ গ্রামের রনজিৎ রায়ের কন্যা বৃষ্টি রায়ের সঙ্গে ভালবাসার সুত্র ধরে ২০০৩ সালে খুলনা কালী বাড়ী মন্দিরে দেবতাকে স্বাক্ষী রেখে মালা বদলে বিবাহ হয়। বিবাহের পূর্বে সুচতুর বৃষ্টি রায় গত ইংরেজী ১৫/০১/৯৫ তারিখে খুলনা জেলার দিঘলিয়া থানাথীন সেনাহাটি গ্রামের মোঃ আঃ ছাত্তার মিয়ার পুত্র মোঃ হাসান মাহমুদকে নোটারী পাক্ষলিক মাধ্যমে ধর্ম পরিবর্তন করে বৃষ্টি রায়কে মোছাঃ আয়শা খানম নাম ধারন করে বিবাহ করে। এ বিবাহের কিছু দিন পর বৃষ্টি রায় হাসান মাহমুদকে ছেড়ে দিয়ে পরবর্ত্তীতে সে বাজুয়া ইউনিয়নের বাজুয়া এলাকার নিরোদ মন্ডলের পুত্র আমর মন্ডলের সঙ্গে ১৯৯৯ সালে বিবাহ হয়। সংসার করার এক পর্যায়ে অমর মন্ডলের নামে মিথ্যা ও হয়রানী মূলক নারী নির্যাতন মামলা দায়ের করে যার মামলা নং- জি,আর ৩৪/২০০১ইং। এ সকল বিবাহরে বিষয় গুলো সম্পূর্ণ গোপন রেখে প্রেমের ছোলনা করে সুচতুর বৃষ্টি রায উল্লেখিত তারিখে ভুক্তভোগী টিটুল রায়ে সাথে কালি মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। উল্লেখ্য গত ০৮/০৯/১৪ তারিখে বাগেরহাট জেলার নোটারী পাবলিকের মাধ্যমে থেকে টিটুল রায়কে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠায় । ভুক্তভোগী ৬৫৪/ নোটিশে ১৩/০৫/১৫ তারিখ যার কপি হাতে পায়। কপি পাওয়ার পর ভোক্তভোগী বৃষ্টি রায়ের কাছে জিজ্ঞাসা করলে সাংরারে তর্ক- বিতর্কের সৃষ্টি হয়। গত ১০/০৩/১৫ সকাল আনুমানিক ৭টায় সময় তার ব্যবহারিত জিনিষ পত্রসহ মামলা মকদ্দোমা করার হুমকি দিয়ে বাপের বাড়ীতে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী দাকোপ থানা একটি সাধারণ ডায়রী করেছে যার নং-১০২০, তারিখ ২৫/০৫/১৫। এ ব্যাপারের ভুক্তভোগী প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট উদ্বর্তন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.