Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দারিদ্রতার কাছে হার মানতে চান না আসমা

Boda Ponchogor 3 News 11 06 0215 (1)

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:  দারিদ্রতার কাছে হার মানতে চান না পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রনচন্ডী গ্রামের আসমা বেগম। সে রনচন্ডী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। দরিদ্র পরিবারের কন্যা আসমা বেগমের বাবা বেঁচে নেই। মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। অদম্য মেধাবী আসমা বেগম পড়াশুনায় খুবই ভাল। তার স্কুলের প্রধান শিক্ষক মোঃ সফিউল ইসলাম বলেন আসমা মেধাবী গরীব ছাত্রী। তার মা পড়াশুনার টাকা জোগার করতে পারে না বলে আমরা এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ স্কুল থেকে করে দিয়েছি। দরিদ্র পরিবারের মেয়ে আসমার স্বপ্ন সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করবেন। কিন্তু উচ্চ শিক্ষার জন্য তার প্রচুর টাকার প্রয়োজন। সে জন্য তার মা মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায়্যে আহবান জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.