Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দারিদ্রতা বড় বাধা জিপিএ-৫ পাওয়া বোদা উপজেলার মমতা রানীর

momota rani
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: দারিদ্রতা বড় বাধা হয়ে দাড়িয়েছে জিপিএ-৫ পাওয়া মমতা রানীর। সে বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের সুরিয়া পাড়া গ্রামের দরিদ্র সুধীর চন্দ্র বর্মনের কন্যা। মমতা রানী ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় ধরধরা রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। দরিদ্র পরিবারে সংসারের অভাব অনটন দুর করার জন্য সে পড়াশুনা করে মানুষের মত মানুষ হতে চায়। কিন্তু তার উচ্চ শিক্ষার ক্ষেত্রে বড় বাধা দারিদ্রতা। মমতার লেখাপড়ায় সমাজের বিত্তশালীরা যদি এগিয়ে আসে তাহলে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দরিদ্র সংসারের দেখাশুনা ও দেশ ও দশের সেবা করতে পারবে।

Leave A Reply

Your email address will not be published.