Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরের নবাবগঞ্জে হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সকল কর্মীদের নিয়ে মানবতার কল্যাণে নিবেদিত অ-রাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের চলমান কাজ সন্ত্রাস জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতাসহ যাবতীয় অন্যায় অশান্তির বিরুদ্ধে জনসচেতনতামুলক কার্যক্রমকে আরো বেগবান করতে কর্মী সমাবেশ করেছে দিনাজপুর জেলা শাখা হেযবুত তওহীদ।
বুধবার (২৭ডিসেম্বর) বেলা ১২টায় নবাবগঞ্জ উপজেলার বিনোদনগরে হেযবুত তওহীদ নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল কর্মীকে মানবতার কল্যাণে যবিতীয় অন্যায় অশান্তির বিরুদ্ধে একটি শন্তিপূর্ণ সমাজ গঠনে জনগণকে সচেতন করে ঐক্যবদ্ধ করার চলমান কার্যক্রমকে আরো বেগবান করতে সকলকে এগিয়ে আসার আহবানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মাহাবুব রহমান, হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় অফিস প্রধান (দপ্তর সম্পাদক) আব্দুর রাকিব, হেযবুত তওহীদ সদস্য মোহাম্মদ হাসিম উদ্দিনসহ অন্যান্য নের্তৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.