Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরের পার্বতীপুরে জাল টাকাসহ গ্রেফতার ১

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে জাল টাকাসহ একজন কে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুর মডেল থানার উপ-পরির্দশক (এসআই) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোস নিয়ে প্রগতি ক্লাবের সামনে থেকে জাল টাকাসহ জিয়ারুল সরকার (২৮) কে গ্রেফতার করে। ধৃত জিয়ারুল সরকার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের নারায়নপুর দলপাড়া গ্রামের আফতাব উদ্দিনের পুত্র। উদ্ধারকৃত জাল টাকা গুলো হচ্ছে- ১ হাজার টাকার নোট একটি যার নং ক শ ৬৩৭৭৩৩৬, ৫’শ টাকার জাল নোট তিনটি যার নং ক ড ৭১৬৬৬১৭ ১টি ও একই নং ২টি যার নং ক ড ৭১৬৬৬১৪ মোট ২৫’শ টাকা।

Leave A Reply

Your email address will not be published.